ফ্লোরিডায় গভীর রাতে আছড়ে পড়ল বিমান
ফ্লোরিডায় গভীর রাতে আছড়ে পড়ল বিমান
![]() |
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘনবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমাণ কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।
আরও পড়ুন: মন্ত্রিপরিষদের শপথ ও সংসদে পিটার হাস, যা বললেন বিচারপতি মানিক
বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স জানিয়েছেন, বিমানটি বিধ্বস্তের সময় অনেক বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















