পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা
পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা
![]() |
পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। বুধবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জিয়ো নিউজের খবরে বলা হয়, স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য উপজাতীয় জেলার সাদিকাবাদ ফাটক বাজার এলাকায় উপস্থিত হলে অজ্ঞাত হামলাকারীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাম্প্রতিক মাসগুলোতে বিশেষত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটল। দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আইনপ্রণেতা ভোট বিলম্বের জন্য অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলুচিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















