শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২ || ০৬ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইরানে ৯ পাকিস্তানি নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:৩১, ২৭ জানুয়ারি ২০২৪

২৬২

ইরানে ৯ পাকিস্তানি নিহত

ইরানে এক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ৯ নাগরিক নিহত হয়েছেন। শনিবার দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুদ্দাসির টিপু এই তথ্য নিশ্চিত করেছেন। 

ইরানের মেহর বার্তা সংস্থা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের মতে শনিবার সকালে কিছু অজ্ঞাত-অজানা সশস্ত্র ব্যক্তি এই অঞ্চলের একটি বাড়িতে অ-ইরানি ব্যক্তিদের হত্যা করে। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলেও জানায় সংস্থাটি।

বেলুচ অধিকার গোষ্ঠী হালভাশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নিহতরা পাকিস্তানি শ্রমিক, যারা একটি অটো মেরামতের কাজ করতেন। এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানানো হয়।

এর আগে শুক্রবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি মোকাদ্দাম এবং ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক রাসুল মুসাভি এ তথ্য জানিয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত