গুয়াতেমালায় ভূমিকম্প
গুয়াতেমালায় ভূমিকম্প
![]() |
ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। স্থানীয় সময় শুক্রবার রাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে টেক্সিসকো শহর থেকে ৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।
এদিকে গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিম থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্টিগুয়া গুয়াতেশালায়ও ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে।
বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র রোডোলফো গার্সিয়া বলেন, এখন পর্যন্ত কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, জাতীয় পর্যায়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
ক্যারিবিয়ান ও কোকোস টেকটোনিক প্লেট যেখানে মিলিত হয় সেখানে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াতেমালার ভূখণ্ডের প্রায় ৯০ শতাংশই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















