পাকিস্তানের ক্ষমতায় ফিরতে মরিয়া নওয়াজ শরীফ
পাকিস্তানের ক্ষমতায় ফিরতে মরিয়া নওয়াজ শরীফ
![]() |
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এতে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি অর্থনীতিকে আবার চাঙা করার কথা বলে ভোট চাচ্ছেন।
গতকাল সোমবার একটি জনসভায় নওয়াজ বলেছেন, পাকিস্তানকে উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। শরীফের দাবি, তিনিই এই কাজ সুচারুভাবে করতে পারেন।
নওয়াজ শরীফ বলেছেন, ‘২০১৩ সালের পর আপনাদের সামনে আসতে পেরে আমার ভালো লাগছে। কিন্তু যখন দেশের আর্থিক অবস্থা দেখছি, তখনই আমার এই আনন্দ চলে যাচ্ছে। দেশ একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ।’
নওয়াজের দাবি, ‘যদি পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ তার বিরুদ্ধে রায় না দিত, তাহলে দেশের এই অবস্থা হত না। আমি এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে পারব। আমি ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণহীন জায়গায় পৌঁছে গেছে।’
নওয়াজ জানান, আমি এখানে নির্বাচনে লড়তে এসেছি। আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। দেশের সমৃদ্ধি চাইলে আমাকে ভোট দিন।
ইমরান খানের নাম না করে দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য সাবেক ক্রিকেটার প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন নওয়াজ। তিনি বলেছেন, ‘আমি যখন জেলে ও লন্ডনে ছিলাম, তখন দেশকে লুট করা হয়েছে।’
নওয়াজ বলেন, তিনি ক্ষমতায় এলে দেশের কোনো তরুণ বেকার থাকবেন না। সকলে কম দামে বিদ্যুৎ, জল, গ্যাস ও সবজি পাবেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















