রোববার   ২২ মার্চ ২০২৬ || ৮ চৈত্র ১৪৩২ || ০১ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে ঝড় ও ভারী বৃষ্টিতে ৩০ প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:১৬, ২২ জুন ২০২৪

২২২

যুক্তরাষ্ট্রে ঝড় ও ভারী বৃষ্টিতে ৩০ প্রাণহানি

মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।

অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধসও হয়েছে। সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। 

অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই আগে মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত সম্পদ আসে আর যায়। তবে আমাদের এখন জীবন রক্ষাকে প্রাধান্য দিতে হবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত