আবারো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান
আবারো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান
![]() |
আফগানিস্তানে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান সরকার। একটি ফুটবল মাঠে হাজারো মানুষের সামনে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে পাঁচ দিন আগে আরো দুইজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খবর আরব নিউজের
দেশটির উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের রাজধানী শিবিরঘান শহরে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত ব্যক্তির ভাই রাইফেল দিয়ে আসামিকে পাঁচবার গুলি করেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন, এ সময় স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত পাঁচ আসামীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা ক্ষমতায় এসে আরো শিথিল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে তারা তা করছে না। মসনদে বসার পর থেকেই জনসমক্ষে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মারার মতো কঠোর শাস্তির আওতায় আনছে আসামীদের।
এক বিবৃতি থেকে জানা গেছে, সোমবার দেশটির তিনটি সর্বোচ্চ আদালত এবং তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ফারিয়াব প্রদেশের বিলচেরাগ জেলার বাসিন্দা নজর মোহাম্মদ নামের ওই ব্যক্তি ফারিয়াবের খাল মোহাম্মদকে হত্যা করেছিলেন। জাওজানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















