বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ || ১৪ ফাল্গুন ১৪৩২ || ০৭ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদের দিন হাজার হাজার ভক্তের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২১:৫৯, ১১ এপ্রিল ২০২৪

৭০৬

ঈদের দিন হাজার হাজার ভক্তের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতি বছর ঈদ উপলক্ষে মুম্বাইয়ে তার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি।

স্পেশাল দিনটিতে প্রিয় মানুষটিকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় পুরোনো স্টাইলে শুভেচ্ছা জানাতেও ভুলে যাননি শাহরুখ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সাদা কুর্তা পরে মন্নাতে নিজের বারান্দায় বেরিয়ে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে চুমু খেলেন বলিউড বাদশাহ। সঙ্গে তার ছেলে আব্রামও ছিল। এ সময় আব্রামকেও বাবার মতো ভক্তদের দিকে হাত নাড়তে দেখা গেছে।

বাবা-ছেলের জুটিকে সাদা পোশাকে যুগলবন্দি করতে দেখা গেছে বহু ভক্তকে। অভিনেতা তার ইনস্টাগ্রাম ফিডে ভক্তদের সাথে আজকের এমন সম্মিলনের একটি ভিডিও শেয়ার করেছেন।

শাহরুখ লিখেছেন, 'সবাইকে ঈদ মোবারক...। আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন।'

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank