রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ || ১০ ফাল্গুন ১৪৩২ || ০৩ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিথিলার সঙ্গে জিতুর সেলফি, সোশ্যাল মিডিয়ায় হইচই

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২৩:২০, ২৮ জানুয়ারি ২০২৪

৮৭২

মিথিলার সঙ্গে জিতুর সেলফি, সোশ্যাল মিডিয়ায় হইচই

বিবাহ বিচ্ছেদের পর থেকেই নানা কারণে ভক্তদের আলোচনায় ওপার বাংলার তারকা দম্পতি জিতু কামাল ও নবনীতা দাসের সোশ্যাল মিডিয়া পোস্ট।

ভক্তরা অধিকাংশ সময়ই তাদের পোস্টে খোঁজার চেষ্টা করে চলেছেন নতুন কোনও সম্পর্কের যোগ। কে কাকে নিয়ে পোস্ট করছেন, কে কাকে নিয়ে ছবি শেয়ার করছেন, সবটাই যেন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। 

তবে জিতু কামাল একটা কথাই বারবার স্পষ্ট করেছেন, এখন তিনি ব্যস্ত রয়েছেন নিজের একগুচ্ছ কাজ নিয়ে। সম্পর্ক ফের জোড়া লাগানোর কোনো চেষ্টা দু’জনের মাঝে নেই। 

এই অভিনেতার হাতেও রয়েছে নতুন কিছু প্রজেক্ট। সেই সূত্রেই এবার তার দেখা মিলল অভিনেত্রী রাশিয়াত রশিদ মিথিলার সঙ্গে। বাংলাদেশি এই তারকার সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। 

জিতু কামালের নতুন ছবি এটি। আর টলিপাড়ার নতুন জুটি। ছবিতে শিলাজিৎ মজুমদারকেও দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।

শোনা যাচ্ছে, গোয়েন্দা নির্ভর গল্পেই তৈরি হচ্ছে এই ছবি। ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে জিতুকে একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখে অন্তর্জালেও হইচইয়ের সৃষ্টি হয়েছে। ভক্তরাও নতুন এই জুটিকে শুভকামনা জানিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank