নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা
নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা
![]() |
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।
শনিবার (১৯ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। খবর আলজাজিরার।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে নেতানিয়াহুর বাসভবনে। তবে, ওইসময় বাড়িটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বা তারপরিবার কেউই ছিলেন না। এছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
এর আগে একইদিন সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়, যেগুলো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওঠে ওই সময়ে।
প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর এ হামলার ঘটনায় নেতানিয়াহুর বাসভবন ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওই এলাকায়।
প্রসঙ্গত, গত বুধবার ইসরায়েলি হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এ ঘটনায় প্রতিশোধের হুমকি দেওয়া হয় হিজবুল্লাহর পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















