তুরস্ককে টার্গেট করতে পারে ইসরায়েল, আশঙ্কা এরদোগানের
তুরস্ককে টার্গেট করতে পারে ইসরায়েল, আশঙ্কা এরদোগানের
![]() |
ইসরায়েল তুরস্ককে টার্গেট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, ইসরায়েলি ‘প্রতিশ্রুত ভূমির’ প্রতারণার উপর কাজ করে। সুতরাং তারা ফিলিস্তিন এবং লেবাননের পরে আমাদের মাতৃভূমিতে তার দৃষ্টিপাত করবে।
বুধবার (১৬ অক্টোবর) আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি।
তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোগান ও আহমেদ আবুল গাইত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন।
আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে।
তিনি আরও বলেন, তুরস্ক ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন।
আবুল গাইতকে এরদোগান আরও বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















