দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি
![]() |
ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী অতীশি মারলেনা। শনিবার দিল্লির রাজভবনে তিনি শপথ নিয়েছেন। অতীশি ছাড়াও আপের পাঁচ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
শপথ গ্রহণের পর অতিশী হলেন দিল্লির সর্বকনিষ্ঠ নারী মুখ্যমন্ত্রী। দিল্লির কুর্সিতে তিনি তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তার আগে বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
গত মঙ্গলবার দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তার আগেই নিজের উত্তরসূরি বেছে নেন তিনি। অতিশীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে যান কেজরিওয়াল। উপরাজ্যপালের কাছে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী।
শনিবার শপথ নেওয়া অতীশির মন্ত্রিসভার সদস্যরা হলেন- মুকেশ আহলাওয়াত গোপাল রাই, ইমরান হুসেন, কৈলাশ গাহলট এবং সৌরভ ভরদ্বাজ।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















