বাস খাদে পড়ে তিন বিএসএফ সদস্য নিহত
বাস খাদে পড়ে তিন বিএসএফ সদস্য নিহত
![]() |
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কিছু সদস্য বাসে করে জম্মু ও কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। পথেই ঘটে দুর্ঘটনা, গিরিখাদে পড়ে যায় সেনাবাহী বাসটি। এতে বিএসএফের তিন সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন।
আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। এরমধ্যে একটি বাস গিরিখাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই বাসে তখন বিএসএফের ৩৫ জন সদস্য ছিলেন।
সংবাদমাধ্যমটি জানায়, জওয়ানবাহী বাসটি সড়ক থেকে ছিটকে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















