বোমাতঙ্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ
বোমাতঙ্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ
![]() |
বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর ভারতের ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমান তুরস্কে জরুরি অবতরণ করেছে। ওই সময় বিমানটিতে ২৪৭ জন যাত্রী ছিলেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে।
জরুরি অবতরণের পর উড়োজাহাজটি পুরোপুরি খালি করে ফেলে বোমার খোঁজ করা হয়। এটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফ্রুটে যাচ্ছিল।
ভিস্তারা এয়ারলাইন্স মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, “শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।”
এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস বার্তাসংস্থা আনাদোলো নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















