বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২ || ০৪ শাওয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুরুতর অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়

স্পোর্টস ডেস্ক

১৯:০৯, ৫ জুলাই ২০২৪

২২৭

গুরুতর অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস ইকবাল গুরুতর অসুস্থ। স্ট্রোক করেছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকা আনা হয়েছে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী নাফিসের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভর্তি করা হবে। বিকেল চারটার মধ্যে তার ঢাকায় চলে আসার কথা।’

সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন নাফিস। বিশ্বকাপ শেষে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেন তিনি। এরপর ছুটিতে ছিলেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ক্রিকেটার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank