`গাজা যুদ্ধে ২১ হাজার শিশু নিখোঁজ`
`গাজা যুদ্ধে ২১ হাজার শিশু নিখোঁজ`
![]() |
গত বছরের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ হাজার। এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ধারণা করা হচ্ছে হাজার হাজার ফিলিস্থিনি শিশু ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছে, কেউ কেউ ইসরায়েলি বাহিনীর কাছে আটক , কাউকে অজ্ঞাত কবরে দাফন করা হয়েছে বা অনেকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন।
যুক্তরাজ্যের এই সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ এবং তা যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশু একাকী এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এবং আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ রয়েছে। সেইসঙ্গে অনির্দিষ্ট সংখ্যক শিশুকে গণকবরে দাফন করা হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















