ঘোড়ার আঘাতে হাসপাতালে প্রিন্সেস অ্যান
ঘোড়ার আঘাতে হাসপাতালে প্রিন্সেস অ্যান
![]() |
মাথায় ও মস্তিষ্কে আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস অ্যান। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে প্রিন্সেস অ্যান তার গ্যাটকম্ভ পার্ক এস্টেটে ঘোড়ার লাথি খেয়েছেন।
৭৩ বছর বয়সী অ্যান একজন অলিম্পিক-পদক বিজয়ী ঘোড়সওয়ার। গতকাল রোববার সন্ধ্যায় তিনি যখন তার গ্লুচেস্টারশায়ার এস্টেটে হাঁটছিলেন তখন এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরেই জরুরি পরিষেবা হাজির হয় এবং তাকে চিকিৎসা দেয়। এরপর বিভিন্ন পরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য ব্রিস্টলে সাউথমিড হাসপাতালে স্থানান্তর করা হয়।
এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গতকাল সন্ধ্যায় গ্লুচেস্টারশায়ার এস্টেটে এক ঘটনায় অ্যান মাথায় সামান্য ও মস্তিষ্কে আঘাত পেয়েছেন।
পর্যবেক্ষণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাউথমিড হাসপাতালে রয়েছেন এবং আশা করা হচ্ছে তিনি সম্পূর্ণ এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















