টি-টোয়েন্টি বিশ্বকাপ
দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপ
দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ভারতের
![]() |
শক্তির বিচারে ভারতের চেয়ে বেশ পিছিয়ে আয়ারল্যান্ড। মাঠের খেলাতেও সেটা বেশ স্পস্ট হলো। ভারতের বোলারদের সামনে রীতিমতো কুপোকাত আইরিশ ব্যাটাররা। বোলারদের পর সহজ কাজটা বেশ ভালোভাবে করেছে ভারতের ব্যাটাররা। এতেই আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে রোহিত-কোহলিরা
ধবার (৬ জুন) নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা।
হার্দিক-আর্শদীপের বোলিং তোপে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে গ্যারেথ ডিলানি ১৫ বলে ২৭ ও জস লিটল করেন ১৩ বলে ১৪ রান। ভারতের পক্ষে হার্দিক নেন ৩টি উইকেট।
৯৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২২ রানে ৫ বলে ১ রান করে আউট হন বিরাট কোহলি। তার বিদায়ের পর ক্রিজে আসা রিঝভ পন্থকে সঙ্গে নিয়ে আইরিশ বোলারদের ওপর চড়াও হন রোহিত।
আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ভারতের অধিনায়ক। দলীয় ৭৬ রানে ৩৭ বলে ৫২ রান করে রিটার্ড হার্ট হয়ে ফিরে যান রোহিত। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব। ৪ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি।
তবে পন্থের ব্যাটে শেষ পর্যন্ত ৪৬ বল বাকী থাকতে ৮ উইকেটের জয় পায় ভারত। পন্থ ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। আইরিশদের পক্ষে মার্ক অ্যাডাইর ও বেন হোয়াইট নেন ১টি করে উইকেট।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















