নির্বাচনে হারলে ট্রাম্প ফলাফল মানবেন না: বাইডেন
নির্বাচনে হারলে ট্রাম্প ফলাফল মানবেন না: বাইডেন
![]() |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান তাহলে তিনি ফলাফল মেনে নিবেন না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জো বাইডেন বলেছেন, তিনি হেরে গেলে ফলাফল মানবেন না। যা খুবই বিপজ্জনক।
গত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে ট্রাম্পের এমন অভিযোগের বিষয়ে বাইডেন বলেন, বিষয়টি নিয়ে তারা কয়েকটি আদালতে মামলা করেছেন। সকলেই বলেছে, নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে। তিনি বলেছেন, মার্কিন মিত্ররা আশা করছে আমি নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হবো। দেখুন, আমি সারা বিশ্ব ভ্রমণ করি। বিশ্বের অন্যান্য নেতারা আমাকে নিয়ে কী বলে তা আপনারা জানেন।
বাইডেন বলেন, ট্রাম্প প্রচারাভিযানের সময় যে মন্তব্য করেছেন তা প্রমাণ করে যে তিনি হোয়াইট হাউসে ফিরে এলে প্রেসিডেন্ট পদকে নিজের সুবিধার্থে কাজে লাগাবেন।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন আবার মুখোমুখি হচ্ছেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















