হামাসের রকেট হামলায় ইসরাইলে আহত ৭
হামাসের রকেট হামলায় ইসরাইলে আহত ৭
![]() |
গাজা ও ইসরাইলের মধ্যবর্তী কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিংয়ের কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে সেনাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরাইলি কর্তৃপক্ষের ভাষ্যমতে, একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এ হামলা চালানো হয়েছে।
হামাসের এ হামলার নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা কেরেম শালোম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করছে। ইসরাইল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে হামাস।
এদিকে ইসরাইলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরাইলে ৬৫টি রকেট ছোঁড়া হয়। কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামাস ইসরাইল সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি। এর আগে আজ কিরিয়াত শমোনায় হিজবুল্লাহ ২০টি রকেট নিক্ষেপ করে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















