প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
![]() |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। দেশটির বিচারিক সংস্কারের বিরুদ্ধে কথা বলার একদিন পর তাকে বরখাস্ত করা হলো। নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির একজন সিনিয়র সদস্য গ্যালান্ট। খবর আলজাজিরার।
নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গ্যালান্টকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী। নেতানিয়াহু পরে টুইটবার্তায় বলেন, আমাদের সবাইকে অবশ্যই প্রত্যাখ্যানের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে হবে।
বরখাস্ত করার পরপরই গ্যালান্ট টুইটবার্তায় বলেন, ইসরাইলের নিরাপত্তা সর্বদা আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।
গ্যালান্টকে বরখাস্তের বিষয়টি ইঙ্গিত দেয় নেতানিয়াহু এ সপ্তাহে তার পরিকল্পনা ঢেলে সাজাবেন। তবে তা গণবিক্ষোভের জন্ম দিয়েছে, সামরিক ও ব্যবসায়ী নেতাদের ক্ষুব্ধ করেছে এবং ইসরাইলের মিত্রদের মধ্যে উদ্বেগ উত্থাপন করেছে।
গ্যালান্ট কথিতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, সমাজে বিভাজন সামরিক বাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমগ্র অঞ্চলজুড়ে ইসরাইলের শত্রুদের উৎসাহিত করছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















