নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প
নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প
![]() |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। ম্যানহাটনসহ পাঁচটি অঞ্চলজুড়ে ভবনগুলো কেঁপে উঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, স্থানীয় সময় সকাল ১০টা ২৩ মিনিটে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে ভূমিকম্পটি অনুভূত হয়। এর ব্যাপ্তি ছিল ফিলাডেলফিয়া থেকে বোস্টন পর্যন্ত। খবর নিউইয়র্ক টাইমস।
ইউএসজিএসে রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেবাননে, যা নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। এখানকার বাসিন্দারা ভয় পেয়ে রাস্তায় নেমে আসে।
নিউইয়র্কের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে শহরজুড়ে সতর্কবার্তা হিসেবে সাইরেনের শব্দ পাওয়া গেছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















