জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি ব্রিজ
জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি ব্রিজ
![]() |
জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, সেতুতে ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহন পানিতে পড়ে যায়।
মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, আই-৬৯৫ কি সেতুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এজন্য ব্রিজের সমস্ত লেন উভয় দিক বন্ধ করে দেওয়া হয়েছে।
বাল্টিমোর মেয়র বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।
বাল্টিমোর ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট রাত ৩টার দিকে গণমাধ্যমকে জানান, সংঘর্ষের ফলে ব্রিজে সেইসময়ে থাকা বহু গাড়ি নীচে পড়ে গিয়েছে। সেতুটি ভেঙে পড়ার সময় প্রায় সাতজন নির্মাণ শ্রমিক এবং তিন থেকে চারটি বেসামরিক যানবাহন সেতুর উপরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















