পাকিস্তানে নতুন সরকার ৫ থেকে ৬ মাস টিকবে: ইমরান খান
পাকিস্তানে নতুন সরকার ৫ থেকে ৬ মাস টিকবে: ইমরান খান
![]() |
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, নতুন সরকার পাঁচ থেকে ছয় মাসের বেশি টিকবে না। এজন্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি। বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ে নির্বাচন পর্যবেক্ষকদের পাঁচটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও সিইসি এখনো দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির পূর্বাভাস দিয়ে ইমরান খান দাবি করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন বেলআউট প্যাকেজ স্বাক্ষরের পরে মুদ্রাস্ফীতির নতুন ঢেউ পাকিস্তানে আঘাত করবে।
এ সময় ইমরান জানান, আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় পিটিআইয়ের আসন্ন জনসভায় নির্বাচনে কারচুপির শিকার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে তার দল।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















