নাভালনির মৃত্যু
৩০ রুশ কর্মকর্তার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা
নাভালনির মৃত্যু
৩০ রুশ কর্মকর্তার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা
![]() |
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সোমবার রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও ক্রেমলিনের কঠোর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যু প্রশ্নে দেশটির ৩০ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হয়েছে। ব্লকের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেছেন। খবর এএফপি’র।
বোরেল ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর বলেন, ‘আমরা আলেক্সি নাভালনি হত্যায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছি।’
রাশিয়ার বিশিষ্ট বিরোধী নেতা নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে মারা যান। সেখানে তাকে চরম অবহেলায় বন্দী রাখা হয়েছিল।
কর্মকর্তারা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন নাভালনির চিকিৎসার জন্য দায়ী কারা কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পথ অনুসরণ করবে। আগামী কয়েক দিনের মধ্যে ইইউ’র নিষেধাজ্ঞা আরোপের আওতায় যারা আছেন তাদের নাম প্রকাশ করা হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দেশটির নেতা ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছর মেয়াদে ক্ষমতায় আসার দাবি করার পর নাভালনির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই চুক্তি করলো ইউরোপীয় ইউনিয়ন। পশ্চিমাবিশ্ব রাশিয়ার এমন পাতানো নির্বাচনের কঠোর সমালোচনা করেছে।
বোরেল বলেন, ‘আমরা দেখেছি এটি একটি প্রহসনের নির্বাচন ছিল। এই নির্বাচনের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না।’
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















