গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট: জাতিসংঘ
গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট: জাতিসংঘ
![]() |
উত্তর গাজায় আসন্ন দুর্ভিক্ষ 'সম্পূর্ণ মানবসৃষ্ট' বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি। গুতেরেস বলেন, 'গাজার উত্তরাঞ্চলে আসন্ন দুর্ভিক্ষ একটি সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয়।'
মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এক্সের পোস্টে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন,এই অঞ্চলটিতে 'অচিন্তনীয়, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কার্যকলাপগুলোকে প্রতিরোধ করতে আমাদের এখনই কাজ করতে হবে। '
এক আগে মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় উত্তর গাজা দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছিলেন গুতেরেস।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















