মালয়েশিয়ায় রোজা মঙ্গলবার
মালয়েশিয়ায় রোজা মঙ্গলবার
![]() |
মালয়েশিয়ায় রোজা শুরু মঙ্গলবার (১২ মার্চ) থেকে। রোববার (১০ মার্চ) দেশটি থেকে চাঁদ থেকে সম্ভব হয়নি।
এদিকে চাঁদ দেখার জন্য এরই মধ্যে কমিটি গঠন করেছে আরব দেশগুলো। রোববার মাগরিবের নামাজের পর এসব দেশ থেকে চাঁদ পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।প্রথম রমজান কবে শুরু হচ্ছে সেই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ মার্চ (মঙ্গলবার)। অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে সোমবার (১১ মার্চ) (বাংলাদেশ সময়) থেকে রোজা শুরু হবে। দেশটির স্থানীয় সময় রোববার (১০ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে (যুক্তরাষ্ট্রের সময় বাংলাদেশের চেয়ে ১১ ঘণ্টা পিছিয়ে)।
চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।
সূত্র: গাল্ফ নিউজ
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















