যুক্তরাষ্ট্রে রোজা শুরুর তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রে রোজা শুরুর তারিখ ঘোষণা
![]() |
পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার দেশগুলোতে সোমবার (১১ মার্চ) থেকেই রোজা শুরু হবে।
রোববার (১০ মার্চ) উত্তর আমেরিকা ফিকহ কাউন্সিল এই ঘোষণা দেয়।
ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে স্থানীয় সময় রোববার রাতে প্রথম তারাবি নামাজ পড়া হবে।
যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রোববার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হবে।
এ বিষয়ে উত্তর আমেরিকা ফিকহ কাউন্সিল বলেছে, নতুন চাঁদের জন্ম হবে রোববার। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে ৮ ডিগ্রির বেশি এবং উত্তর আমেরিকার সব অঞ্চলে সূর্য থেকে চাঁদ ৫ ডিগ্রি উপরে থাকবে। অতএব, রমজানের প্রথমদিন হবে সোমবার। সেই হিসেবে রোববার রাতেই তারাবির নামাজ শুরু হবে।
এদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজা কবে তা জানা যাবে আজ। সৌদির চাঁদ দেখা কমিটি রোববার (১০ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে। যদি আজ রমজান মাসের চাঁদ দেখা যায় তবে আগামীকাল (১১ মার্চ) থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সৌদিতে আগামী মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা।
রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসলিমকে আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















