যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩
![]() |
যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। খবর রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আর অপর একজনের অবস্থা গুরুতর। ওই চারজনের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন।
লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, গত মাসেও বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হয়।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















