আবারও পিটিআইয়ের চেয়ারম্যান গোহর, সম্পাদক ওমর আইয়ুব
আবারও পিটিআইয়ের চেয়ারম্যান গোহর, সম্পাদক ওমর আইয়ুব
![]() |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গোহর আলি খান। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীতা প্রত্যাহারের ফলে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হওয়া একমাত্র ব্যক্তি হলেন তিনি। খবর জিও নিউজ।
এদিকে ওমর আইয়ুব খানও পিটিআইয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডা. ইয়াসমিন রশিদ, আলী আমিন গন্ডাপুর, এবং হালিম আদিল শেখও পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধুতে দলের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বেলুচিস্তানের সভাপতি পদে কোয়েটায় একটি আন্তঃদলীয় ভোটের আয়োজন করবে দলটি।
পিটিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচনের চূড়ান্ত ফলাফল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ৩ মার্চ নির্বাচনী প্রক্রিয়া শেষে ঘোষণা করবেন।
দলের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান ২০২২ সালের এপ্রিলে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে সন্ত্রাস থেকে শুরু করে অর্থ পাচারের মতো একাধিক মামলার মুখোমুখি হওয়ায় গত বছরের নভেম্বরে আইনি জটিলতা এড়াতে পিটিআই প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।
পিটিআই গত বছরের ২ ডিসেম্বর ইসিপির নির্দেশে আন্তঃদলীয় নির্বাচন করে। পরে অবশ্য ওই নির্বাচল বাতিল ঘোষণা করা হয়েছিল।
গত ২৩ ফেব্রুয়ারি অসন্তোষজনক পারফরম্যান্সের কারণে দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ব্যারিস্টার গোহরকে। এখন ফের পিটিআই প্রধানের দায়িত্ব পেলেন তিনই।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















