রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত: জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত: জেলেনস্কি
![]() |
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পেরিয়ে গেছে। আর এই সময়ে রুশ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৩১ হাজার সেনা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।
জেলেনস্কি নিহত সেনাদের সংখ্যা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণ সহজ হবে।
জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনার প্রাণ গেছে। সংখ্যাটা ৩ লাখ কিংবা দেড় লাখ নয়। (পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।’
সবশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। তখন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।
তবে রাশিয়ার কতো সেনার প্রাণ গেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমকে দেওয়া হয়নি।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















