এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
এবার সস্ত্রীক ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
![]() |
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এই রায় ঘোষণা করে। খবর দ্য ডনের।
বিজ্ঞাপন
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন হবে। নির্বাচনে পিটিআই তাদের দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানকেও। এমন পরিস্থিতিতে গতকাল সাইফার (সরকারি গোপন তথ্য প্রকাশ) মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড হয়। একদিন পরই তোশাখানা দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে নতুন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।
রায়ে ১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের রাজনীতিতে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা হয়। সেনাসদর দফতরে হামলাসহ ২০২৩ সালের ৯ মের সহিংসতার ঘটনায় তাকে কমপক্ষে ১২টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
২০২৩ সালের মে মাসে গ্রেফতারের পর তিনি নাটকীয়ভাবে মুক্তি পান। পরে একই বছর ৫ আগস্ট গ্রেফতার হন। ইমরান খানের প্রথমবার গ্রেফতার হওয়ার প্রতিবাদে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল। অগ্নিসংযোগ করা হয়েছিল বিভিন্ন ভবন ও গাড়িতে। এমনকি তার সমর্থকরা সামরিক বাহিনীর স্থাপনাতেও হামলা চালিয়ে ছিল। সবশেষ গত বছরের ৫ আগস্ট গ্রেফতার হলে তেমন সহিংসতা হয়নি।
বিজ্ঞাপন
গত আগস্টে তোশাখানা দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা দেওয়া হয়। পরে সাজার রায় উল্টে গেলেও তাকে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়।
আরও পড়ুন
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















