চীনে স্কুলের ডরমিটরিতে আগুন, নিহত ১৩
চীনে স্কুলের ডরমিটরিতে আগুন, নিহত ১৩
![]() |
চীনের একটি স্কুল ডরমিটরিতে আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর শিনহুয়া নিউজ এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে আগুন লাগার ঘটনা স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগে জানানো হয়। সংবাদমাধ্যমটি ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। এ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















