ইরান ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জাতিসংঘের
ইরান ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জাতিসংঘের
![]() |
ইরান ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে তাদের বর্তমান সংঘাতটি অভ্যন্তরীণ। পাশাপাশি সীমান্ত উত্তেজনাও বৃদ্ধি করেছে। এই উত্তেজনা বন্ধ করে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার ইরান ও পাকিস্তানের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ আহ্বান জানায় সংস্থাটি।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলা এবং দুই পক্ষের প্রাণহানির ঘটনা নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে যে কোনো নিরাপত্তা সমস্যা ও উদ্বেগ অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সার্বভৌমত্বের নীতি অনুসারে সমাধান করা উচিত।
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত নিবিড়ভাবে’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে।
কারবি বলেন, ‘দুই দেশই অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ দেশ। আমরা চাই না উত্তেজনা আরও বাড়ুক।’
প্রসঙ্গত, পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার ইরানে হামলা চালিয়েছে। তেহরান আগের দিন একই ধরনের হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশই বলেছে— জঙ্গি আস্তানার বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















