সরকারকে আমীর খসরু
‘স্যরি, সংস্কার আপনাদের কাজ না’
সরকারকে আমীর খসরু
‘স্যরি, সংস্কার আপনাদের কাজ না’
![]() |
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা শোনাতো উন্নয়নের বাণী, এই সরকার শোনায় সংস্কারের বাণী। আমরা আপনাদের বলছি, স্যরি, সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা।
শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি এখন অনেকের মাঝে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন আমরা উন্নয়ন করছি। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। নির্বাচন কেন দরকার? অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছে, আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি, স্যরি, সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা।
তিনি বলেন, দেশে প্রত্যেকদিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। সংস্কার যেটা বলছেন এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















