নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল
নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল
![]() |
অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো মেন্ডেট নেই।
সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী কোনো রোড ম্যাপ না থাকায় বিএনপি হতাশ।
তিনি বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। সমস্যা বাড়বে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো প্রকার বাধা দিচ্ছে না।
সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















