যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক
![]() |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোটসঙ্গীর। সরকার পতনের পর আবারও জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে দলটি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল।
এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়।
উভয় বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপি-জামায়াতের মধ্যেকার বৈরী সম্পর্কের বিষয়টিও বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















