ইতালির সংবাদমাধ্যমে সাক্ষাৎকার
অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
ইতালির সংবাদমাধ্যমে সাক্ষাৎকার
অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
![]() |
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালির সংবাদমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, আওয়ামী লীগের অপশাসন, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, হাসিনা সরকার প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় ছাত্রদের ডাকে দেশের দায়িত্ব নেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিল সবকিছু। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, টানা ১৫ বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই হবে ভোট।
প্রধান উপদেষ্টা আবারও জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















