প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠালেন মোদি
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠালেন মোদি
![]() |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মুহুর্তে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতর উৎসবের আনন্দময় উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
নরেন্দ্র মোদি বলেন, পবিত্র মাসটিতে ২০ কোটি ভারতীয় তাদের ভাই-বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। ঈদুল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা জাতি হিসাবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের একত্রে আবদ্ধ করে।
তিনি আরও বলেন, এই শুভদিন উপলক্ষে আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















