শনিবার   ১৪ মার্চ ২০২৬ || ২৯ ফাল্গুন ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিকারুননিসার শিক্ষক মুরাদ ২ দিনের রিমান্ডে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

৬৬২

ভিকারুননিসার শিক্ষক মুরাদ ২ দিনের রিমান্ডে

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জাকী-আল-ফারাবী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিকারুননিসা স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কর্তৃপক্ষ। রোববার (২৬ ফেব্রুয়ারি) মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank