বুধবার   ১৮ মার্চ ২০২৬ || ৩ চৈত্র ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: আদিলুর রহমান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:৪১, ১০ জানুয়ারি ২০২৫

৬২৬

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: আদিলুর রহমান

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে, সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি।বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে, তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক দেশ উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে। জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank