শাহবাগে সড়কে নেমে এসেছেন গণঅভ্যুত্থানে আহতরা
শাহবাগে সড়কে নেমে এসেছেন গণঅভ্যুত্থানে আহতরা
![]() |
উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।
তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমেছেন।
আন্দোলনে থাকা আহতদের একজন বলেন, আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না।
এদিকে তাদের আন্দোলনের ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।
আরও পড়ুন
খবর বিভাগের সর্বাধিক পঠিত
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















