গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে: হাসনাত
গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে: হাসনাত
![]() |
তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
৫ আগস্টের পর সংবিধানকে স্বীকৃতি দেওয়াই বড় ভুল বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
হাসনাত বলেন, ‘সংবিধানকে অস্বীকৃতি জানিয়ে ৫ আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। ৫ আগস্টের পর সে সংবিধানকে স্বীকৃতি দেয়াই বড় ভুল। ৭২-এর সংবিধান এখন অপ্রাসঙ্গিক।’
শুধু মতপ্রকাশের স্বাধীনতা দরকার নেই, দ্বিমত প্রকাশের স্বাধীনতা দরকার উল্লেখ করে সমন্বয়ক বলেন, ‘মত আগেও প্রকাশ করা যেত, তবে সেটা ছিল সহমত। তাই আমরা শুধু মত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই।’
সভায় অপর সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিভিন্ন প্রোপাগান্ডা সেলের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যা সাধারণ অনেক মানুষ তা যাচাই করার সুযোগ না পেয়ে বিশ্বাস করছে। যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদের অনেকেই ৫ আগস্টের পর সমন্বয়ক হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















