মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ || ১৯ ফাল্গুন ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৬:২১, ৪ অক্টোবর ২০২৪

৬৮৮

হাসপাতালে ভর্তি ফরহাদ মজহার

হাসপাতালে ভর্তি হয়েছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। বর্তমানে তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা'র (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সীমা দাস সিমু জানান, চার-পাঁচদিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয় বলেও জানান সিমু। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank