বুধবার   ০৪ মার্চ ২০২৬ || ১৯ ফাল্গুন ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউ মার্কেট এলাকায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৩০, ১৬ জুলাই ২০২৪

৭৯৪

নিউ মার্কেট এলাকায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৩টার পর ওই সংঘর্ষে ইটপাটকেল ও লাঠির আঘাতে পথচারী, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীরা আহত হন।

আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহতরা হলেন– সাব্বির (২৪), হাবিব (২৪) জাহিদ (২৫), ইয়াছমিন (৩২) হাসান (২৭) মিরাজ (২৮) আরিফ (২১) লাভলু (৪৫) উসমান (৩২) হৃদয় (২১) মৃদুল (২৩) মো. নাহিদ (১৮)।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank