বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত
![]() |
রাজধানীর বিমানবন্দর এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহণের একটি বাস ঢুকে যায়। এ ঘটনায় মাইদুল ইসলাম সিদ্দিকী নামে সিভিল অ্যাভিয়েশনের একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে।
নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।
বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস জানান, সকাল ১০টার দিকে রাইদা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহণের নিচে চাপা পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















