বুধবার   ০৪ মার্চ ২০২৬ || ২০ ফাল্গুন ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হুমায়ুন আজাদের ওপর হামলা: মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবু গ্রেফতার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:২৯, ৯ এপ্রিল ২০২৪

৫২৯

হুমায়ুন আজাদের ওপর হামলা: মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবু গ্রেফতার

২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে-গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে আজ দুপুর বারিধারায় এটিইউ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank