বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ || ২০ ফাল্গুন ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

৪৭৫

মিরপুরে ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank