৭ মিনিট অন্তর চলবে মেট্রোরেল, এমআরটি পাস কেনার হিড়িক
৭ মিনিট অন্তর চলবে মেট্রোরেল, এমআরটি পাস কেনার হিড়িক
![]() |
মেট্রোরেলে গত পাঁচদিনে প্রায় ৪০ হাজার এমআরটি পাস কিনেছেন যাত্রীরা। আর যাত্রীদের ভোগান্তি কমাতে মেট্রো ট্রেনের চলাচলের মধ্যবর্তী সময় কমানোর চিন্তা করছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘গত পাঁচ দিনে প্রায় ৪০ হাজার যাত্রী আমাদের এমআরটি পাস কিনেছেন। ভিড় কমাতে আমাদের মেট্রো ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় কমিয়ে আনার চেষ্টা চলছে। যা ছয় থেকে সাত মিনিট পর পর ছাড়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আপাতত কোচ (বগি) বাড়ানোর চিন্তা নেই।’
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে মেট্রোরেল প্রতিদিন দেড়শ বার যাতায়াত করছে ও এখন ১০ মিনিট পর পর মেট্রো ট্রেন চলছে। যদি আমরা সময় কমিয়ে আনি সেক্ষেত্রে চলবে ১৭০ থেকে ১৮০ বার। এতে মেট্রোরেলে যাত্রীদের ভোগান্তি কমবে। এছাড়া প্রতি কোচে দুই হাজার ৩০৮ জন যাত্রী বহনের সুযোগ রয়েছে। সে তুলনায় যাত্রী যাচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার। প্রতিটি কোচে গেট রয়েছে চারটি, কিন্তু যাত্রী উঠছে দুটি গেট দিয়ে। মানুষ এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। এতে প্রতি কোচে ২০০ জনের বেশি যাত্রী বহনের জায়গা খালি যাচ্ছে।’
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















