সালাউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে বিএনপির শোকজ
সালাউদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনকে বিএনপির শোকজ
![]() |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠি পাওয়ার কথা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা চেয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দলের গণতন্ত্র মেনেই এটা করা হয়েছে। আমি এখনো প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে চিঠির জবাব দেইনি।
বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি ব্যবহার করে কক্সবাজার নিজ জেলায় সংবর্ধনা নিতে গেছেন সালাহউদ্দিন— এমন খবর প্রকাশিত হয়। এ নিয়ে দলের মধ্যে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন বিএনপির এই নেতা।
যা নিয়ে ব্যাখ্যা দিতে আজ (সোমবার) গুলশান নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডাকেন সালাহউদ্দিন আহমেদ। সেখানে তিনি বলেন, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।
অপরদিকে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নিজ জেলায় নরসিংদীতে বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে। এ নিয়ে তার ব্যাখ্যা চেয়েছে বিএনপি।
আরও পড়ুন
- গুমের ক্ষেত্রে র্যাবের গোয়েন্দা শাখা হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে: প্রেস সচিব
- মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- স্বর্ণের দাম আবার কমলো
- ১০০ ব্যবসায়ী নিয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায়
- অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত - ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল
- জবির সমস্যা সমাধানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে
- ইউএসএইড’র তহবিল বন্ধের কারণে চাকরি হারিয়েছেন ৫০ হাজার মানুষ
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার

















